Thursday, 23 April 2015




                 এই রাঙা মাটির গাঁয়ে

জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে
এই রাঙামাটির গাঁ,
এই গাঁ যে আমার মা
স্নেহমাখা মাটির মায়া
আছে সারা গাঁয়ে ছড়ায়ে
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে

গাঁয়ের পাশে
ছোট এক নদী,
বয়ে চলে কুলু কুলু
অলস দুপুরে
আসে নাকো ঘুম
চোখ দুটি ঢুলু ঢুলু
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে

তরুর শাখে,
কত পাখি গাহে,
পাখিরা বাঁধে নীড়
ধানের খেতে
ঘুঘু পাখি ডাকে,
বহিছে শীতল সমীর
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে

দিঘির ঘাটে
সাঁতার কাটে,
গাঁয়ের যত ছেলে
গাঁয়ের বধূরা,
রাঙা শাড়ী পরা,
কলসী কাঁখে পথ চলে
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে

সূয্যি ডোবে,
সন্ধে হয়ে আসে,
আঁধার আকাশ ছায়ে
শাঁখ বাজে,
জ্বলে ওঠে দীপ,
ক্লান্ত মুখর গাঁয়ে
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে
প্রাণ জুড়িয়ে যাবে

শীতল তরুর ছায়ে

Saturday, 4 April 2015


রোদনভরা ফাল্গুনে

ফুল ফুটেছে, মৌ-বনে আজ
এলো না মধুকর
প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস
ভাঙলো সুখের ঘর

ছিন্ন গোলাপ কাঁদে পড়িয়া ধূলায়,
ডাকে মধুকরে, আয় কাছে আয়

নয়নের জলে নদী বয়ে যায়,
নিঃশ্বাসে বহে ঝড়
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফুল বাগিচায় ভোরের হাওয়ায়,
ফুটেছে কত ফুল,
অপ-দেবতার অভিশাপে
সব হয়ে গেছে ভুল

দমকা হাওয়ায় নিভলো প্রদীপ,
ভাঙল ঝড়ে খেলা ঘর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

কামনার রাঙা গোলাপ
প্রেমের শতদল
কামনার নদীতে আজ
কানায় কানায় পূর্ণ জল

যৌবনে রং লেগেছে, তবুও
ব্যথায় ভরা মোর অন্তর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফাগুনের আগুনে পুড়ে গেল অন্তর,
হৃদয়ে আছে জমা বেদনার বালুচর

মাঝ দরিয়ায় উঠল তুফান,
এলো ঝঞ্ঝা ভয়ংকর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর