নববর্ষের নতুন প্রভাতে
নববর্ষের নতুন প্রভাতে
প্রভাত পাখিরা গাহে গান।
কুলু কুলু রবে বহিছে নদী
শোন ঐ নদীর কলতান।
প্রভাতে সোনার বরণ রবি
উঠিয়াছে পূর্ব গগনে।
মাধবী, মালতী, টগর, করবী,
ফুটিয়াছে বনে বনে।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি,
সমীরণ সৌরভ ছড়ায়।
মাতিয়া উঠে সবাকার প্রাণ
খুশিতে হৃদয় ভরে যায়।
নববর্ষের এই নবীন প্রভাতে,
প্রাণে প্রাণে জাগুক নব আশা।
শুভ নববর্ষে আজিকে সবাই,
নিও মোর আন্তরিক ভালবাসা।
ইংরাজী (2016) শুভ নববর্ষের নতুন প্রভাতে,
সকল কবিবন্ধু ও সহৃদয় পাঠকবন্ধুদের জানাই
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।
ধন্যবাদ।

No comments:
Post a Comment